শ্লীলতাহানির অভিযোগ খুলনায় ওসি প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক গৃহবধূর শ্লীলতাহানির অভি-যোগে খুলনার তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশীদকে রোববার সন্ধ্যায় জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী বলেন, ‘গত ৬ জুন তেরখাদা থানায় অভিযোগ করতে গিয়ে এক গৃহবধূ ওসির হাতে শ্লীলতাহানির শিকার হওয়ার অভিযোগ পাওয়া যায়। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার ইমামুর রশীদ ওই অভিযোগের তদন্ত করে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তাঁকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।’মামুন-অর-রশীদ বলেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।’