শ্লীলতাহানির অভিযোগে বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব মো. রেজাকে গত শনিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। কলেজের দুই নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগে পরিচালনা পর্ষদ তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।
পরিচালনা পর্ষদের সভাপতি আবদুর রাফে খন্দকার জানান, ৬ ও ১৩ জুলাই অধ্যক্ষ কলেজের চতুর্থ শ্রেণীর দুই নারী কর্মচারীর শ্লীলতাহানি করেন। এ ঘটনায় ওই দুই কর্মচারী অধ্যক্ষের বিরুদ্ধে পরিচালনা পর্ষদের কাছে লিখিত অভিযোগ দেন। এ নিয়ে শনিবার দুপুরে পরিচালনা পর্ষদের জরুরি সভা হয়। সভায় উভয় পক্ষের বক্তব্য নেওয়ার পর অভিযোগ প্রমাণিত হওয়ায় অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়।