শ্লীলতাহানির ঘটনায় শিক্ষক বরখাস্ত
কুড়িগ্রামের উলিপুরে নিজাই খামার বালিকা দাখিল মাদ্রাসার এক শিক্ষার্থীর শ্লীলতাহানির ঘটনায় শিক্ষক শফিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর মাদ্রাসার তালা খুলে দেন এলাকাবাসী।
মাদ্রাসার সুপার মোহামঞ্চদ আলী ও ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আবদুল আউয়াল অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিশ্চিত করেছেন।
অভিযুক্ত শিক্ষক শফিউর গত মঙ্গলবার শ্রেণীকক্ষে নবম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানি করেন। এর প্রতিকার চেয়ে শিক্ষার্থীরা সুপার ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ জানায়। এলাকাবাসী ঘটনা জানতে পেরে বৃহস্পতিবার মাদ্রাসায় তালা লাগিয়ে দেন। এ অবস্থায় পরিষদ বৈঠক ডেকে অভিযুক্ত শফিউরকে সাময়িক বরখাস্ত করে। এ নিয়ে বিশাল বাংলায় গতকাল শুক্রবার ‘শিক্ষার্থীর শ্লীলতাহানির প্রতিবাদে মাদ্রাসায় তালা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এলাকাবাসীর পক্ষে আবদুস সবুর বলেন, ‘আমরা মাদ্রাসার তালা খুলে দিয়েছি। তবে অভিযুক্ত শিক্ষককে সাময়িক নয়, তাঁর স্থায়ী ও কঠোর শাস্তি দাবি করছি।’