শ্লীলতাহানির চেষ্টা মাদ্রাসাশিক্ষককে গণধোলাই
তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। গত শনিবার রাতে রাজধানীর সবুজবাগ থানার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।সবুজবাগ থানা সূত্র জানায়, নগরের কদমতলা দারুল ইসলাম মাদ্রাসার শিক্ষক হাবিবুল্লাহ বাশার (৩২) স্থানীয় একটি মেসে থাকতেন। এলাকার মেয়েদের সেখানে তিনি আরবি পড়াতেন। শনিবার বিকেলে স্থানীয় দুই তরুণী তাঁর কাছে পড়তে যায়। নানা বাহানায় তিনি দুই তরুণীকে ছুটি না দিয়ে রাত পর্যন্ত মেসে রাখেন। এর মধ্যে একটি মেয়েকে কিছু কেনার জন্য দোকানে পাঠান তিনি। এ সময় মেসে থাকা অন্য মেয়েটিকে তিনি ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। তরুণীর চি ৎ কারে লোকজন ছুটে এসে হাবিবুল্লাহ বাশারকে গণধোলাই দেয়। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকি ৎ সাধীন।সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, তরুণীটির মা বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।হাবিবুল্লাহ সাতক্ষীরার আলমদানী গ্রামের আতিয়ার রহমানের ছেলে।