শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতীতে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১০) শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শ্যামল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মোহাম্মদ সেলিম রেজা এ দণ্ড দেন। অভিযুক্ত শ্যামল শেরপুরের পাকুরিয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মো. হামিদুর রহমানের ছেলে। ইউএনও সেলিম রেজা বলেন, শ্যামলকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়েছে।