শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের একটি গ্রামের বাড়িতে ঢুকে গত শনিবার এক গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করেন এক যুবক। এই অভিযোগে গৃহবধূর স্বামী গতকাল রোববার লোহাগড়া পৌরসভা মোচড়া এলাকার উজ্জ্বল শেখের (৩৮) বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা করেন। ওই গৃহবধূকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।