শ্লীলতাহানির দায়ে কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে শ্লীলতাহানির দায়ে আজিম উদ্দিন (৩২) নামের এক ব্যক্তিকে গত বৃহস্পতিবার ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। সূত্র জানায়, উপজেলার চাতল গ্রামের আজিম প্রায়ই এক গৃহবধূকে উত্ত্যক্ত করতেন। গত বুধবার তিনি ওই গৃহবধূকে জাপটে ধরেন। গৃহবধূর চিৎকারে লোকজন ছুটে এলে আজিম পালিয়ে যান। পরে ওই গৃহবধূ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করলে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও মো. গোলাম কবির তাঁকে কারাদণ্ড দেন।