শ্লীলতাহানির দায়ে তিন মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক শামীম হাওলাদারকে (২৯) গতকাল শনিবার তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির দায়ে তাঁকে এ সাজা দেওয়া হয়।

পুলিশ জানায়, শামীম হাওলাদার গৌরনদী উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা। তাঁর কাছে স্থানীয় এক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী (১৪) প্রাইভেট পড়তে আসত। ৩ নভেম্বর ওই ছাত্রী প্রাইভেট পড়তে গেলে শামীম তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, আসামিকে গতকাল শনিবার বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।