শ্লীলতাহানির দুই মাস পর মামলা, আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ নির্বাচনে ভোট দেওয়ায় হিন্দু পরিবারের এক নারীকে অপহরণ করে শ্লীলতাহানি করার অভিযোগের প্রায় দুই মাস পর গত মঙ্গলবার লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন বলেন, এর আগে ঘটনাটি মৌখিকভাবে জানানো হয়েছিল। মঙ্গলবার লিখিতভাবে অভিযোগ দেওয়ায় মামলা নেওয়া হয়েছে। একই দিন মামলার প্রধান আসামি শামসুল হককে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা গ্রামের বাসিন্দা। অপর আসামিরা হলেন গ্রামের আবেনুর রহমান (৩৫) ও মো. আমিন (৩২)। তাঁরা পলাতক রয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ রয়েছে, ধাইরখাতা গ্রামের সংখ্যালঘু পরিবারের এক গৃহবধূ ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের দিন বিএনপি-সমর্থকদের নিষেধাজ্ঞা অমান্য করে ভোট দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা গৃহবধূকে অপহরণ করে মারধর ও শ্লীলতাহানি করেন।