শ্লীলতাহানির মামলার বাদীর পরিবার নিরাপত্তাহীনতায়
শ্লীলতাহানি করার অভিযোগে মামলা করায় আসামিপক্ষের হুমকিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাজিরপুর গ্রামের একটি পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েির (জিডি) করেও কোনো প্রতিকার পাচ্ছে না পরিবারটি৷
বড়াইগ্রাম থানা ও পরিবার সূত্রে জানা যায়, কলেজপড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে গত বছরের ৩১ জুলাই ওই গ্রামের আমিরুল ইসলামের (১৯) বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করেন ছাত্রীর বাবা। পুলিশ আমিরুলকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। তদন্ত শেষে পুলিশ আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে।
এদিকে তিন মাস পর আমিরুল ইসলাম জামিনে ছাড়া পান। এরপর থেকেই মামলাটি তুলে নিতে তিনি ও তাঁর পরিবার বাদীর ওপর নানাভাবে চাপ দিতে থাকেন৷ মামলা তুলে না নিলে তাঁদেরকে খুন জখমেরও হুমকি দেওয়া হয়েছে। হুমকির মুখে মেয়েটি বর্তমানে বাড়ির বাইরে বের হতে পারছে না। কলেজে যাওয়া আসা ছেড়ে দিয়েছেন। অথচ সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মেয়ের বাবা রাতে বাড়ির বাইরে যেতে সাহস পাচ্ছেন না। এমনকি দিনের বেলায় লোকজন সঙ্গে নিয়ে চলাফেরা করছেন। এ ব্যাপারে মেয়ের বাবা গত বছরের ১৬ ডিসেম্বর বড়াইগ্রাম থানায় জিডি করেছেন। এরপরও হুমকি ধামকি বন্ধ হয়নি৷
মেয়ের বাবা বলেন, জিডির পর আসামিদের বিরুদ্ধে কোেনা ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযুক্ত আমিরুল ইসলাম বলেন, ‘আমরা কোন হুমকি দেইনি। তবে পারিবারিকভাবে বিষয়টি মিমাংসা করে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম বলেন, তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অিভযোগপত্র দেওয়া হয়েছে৷ পরে মেয়ের বাবা আসািমর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির বিষয়টি আদালতকে জানানো হয়েছে৷ আদালত অনুমতি দিলে জিডির ব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।