ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ছয়টি সরকারি স্কুলে গতকাল মঙ্গলবার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ষষ্ঠ শ্রেণির এবং বেলা একটা থেকে তিনটা পর্যন্ত সপ্তম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ শ্রেণিতে ৬৪৭টি আসনের বিপরীতে সাত হাজার ৯৩৮টি আবেদন জমা পড়ে। সপ্তম শ্রেণিতে ১৮৩টি আসনের বিপরীতে এক হাজার ২৪৯টি আবেদন জমা পড়েছে।
সরকারি ছয়টি স্কুলের মধ্যে সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে আসন রয়েছে ১৫৮টি, নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ১৬০টি, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ৮০টি, বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়ে ১০০টি, হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয়ে ৪০টি এবং সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ১০৯টি আসন রয়েছে। এ ছাড়া বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে ৪৫টি, হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয়ে ৩০টি এবং সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ১০৮টি আসন রয়েছে।
এর আগে গত শনিবার পঞ্চম ও অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার মধ্যরাতে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত