ষষ্ঠ ধাপে ৭২৪ ইউপিতে ভোট ৪ জুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপে আগামী ৪ জুন ৭২৪টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন এসব ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
তফসিল অনুযায়ী, নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৯ মে। মনোনয়নপত্র বাছাই হবে ১১ ও ১২ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৯ মে।
কমিশন সচিবালয় থেকে আরও জানানো হয়েছে, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় এক দিন বাড়িয়ে ৩ মে করা হয়েছে। মে দিবসের ছুটির জন্য কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে এই ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২ মে।
ইতিমধ্যে তিন ধাপে দুই হাজারের বেশি ইউপিতে ভোট গ্রহণ করা হয়েছে। চতুর্থ ধাপে আগামী ৭ মে এবং পঞ্চম ধাপে ২৮ মে প্রায় ১ হাজার ২০০ ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।