ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনেও অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনেও উল্লেখযোগ্য মাত্রায় নির্বাচনী অনিয়ম হয়েছে বলে জানিয়েছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)৷ তারা বলেছে, ষষ্ঠ ধাপে ১২টি উপজেলার ৩৫৮টি ভোটকেন্দ্রের মধ্যে ছয় উপজেলার ৩৮টিতে ভোট জালিয়াতি হয়েছে। ৪০টি কেন্দ্রের ভেতর সহিংসতা হয়েছে। এ ছাড়া ২১৭টি ভোটকেন্দ্রে ভোটারদের ভয়ভীতি দেখানো হয়।
১৯ মে অনুষ্ঠিত ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন পর্যবেক্ষণের আলোকে ২৯টি সংস্থা ও প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত ইডব্লিউজি গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। ১২টি উপজেলার সব কটি কেন্দ্র পর্যবেক্ষণ করে তারা৷
সংবাদ সম্মেলনে ইডব্লিউজির স্টিয়ারিং কমিটির সদস্য নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ শান্তিপূর্ণ ছিল। দ্বিতীয় ধাপেও তা বজায় ছিল। কিন্তু তৃতীয় ও চতুর্থ ধাপে এসে এর অধোগতি হয়।