ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা চালুর সুপারিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার জাতীয় সংসদে কমিটির বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়কে এই সুপারিশ করা হয়।
বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প গ্রহণ ও তা বাস্তবায়নে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরামর্শ নেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া কমিটি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির জন্য তৈরি নীতিমালা সংসদীয় কমিটিতে দিতে বলেছে।
কমিটির সভাপতি আফছারুল আমীনের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য জাহাঙ্গীর কবির নানক, গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ, মোহা. মামুনুর রশিদ, সেলিনা আক্তার বানু। তথ্য বিবরণী।