ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শিক্ষকের পিটুনিতে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গত বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ছালেমা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্রেণীশিক্ষক বিনা অপরাধে পিটিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।আহত শিক্ষার্থীর পারিবারিক সূত্রে জানা গেছে, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শান্তা ইসলামকে (১১) বাংলা ক্লাসে প্রবেশ করতে দেরি হওয়ার অপরাধে ভাড়াটে শিক্ষক সোলায়মান কবির পিটিয়ে আহত করেছেন। আহত শান্তা ইসলামকে তার সহপাঠীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাতে উন্নত চিকিৎসার জন্য শান্তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থী শান্তার দিনমজুর বাবা শাহজাহান আলী বলেন, ‘বিনা অপরাধে আমার মেয়েকে শিক্ষক পিটিয়ে গুরুতর আহত করেছেন।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান জানান, আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।