প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার পঞ্চম সাক্ষীর জেরা শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলামের আদালতে এ জেরা করা হয়। পরে আদালত আজ বুধবার ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে জানান, পঞ্চম সাক্ষী এখতিয়ার উদ্দিনকে আসামিপক্ষের আইনজীবীদের জেরা শেষ হয়েছে। ষষ্ঠ সাক্ষী মাদকবিরোধী সংগঠন ‘শিকড়ের’ সাধারণ সম্পাদক জাওয়াদ আলীর সাক্ষ্য নেওয়া হবে বুধবার।