ষাঁড়ের গুঁতায় আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ষাঁড়ের আক্রমণে তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার বোর্ডার বাজারে এ ঘটনা ঘটে। চরমোহনা এলাকার আবুল কালাম গতকাল বোর্ডার বাজারে বিক্রির জন্য একটি ষাঁড় আনেন। হঠাৎ ষাঁড়টি ক্ষিপ্ত হয়ে দড়ি ছিঁড়ে জসিম উদ্দিন (৩০) নামের এক ক্রেতাকে শিং দিয়ে আক্রমণ করে। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করতে গেলে ষাঁড়টির গুঁতায় জাহাঙ্গীর আলম ও মো. সোহেল নামের আরও দুজন আহত হন।