ষাঁড় প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণিসম্পদ উন্নয়নে ফরিদপুরে ষাঁড় প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার তাম্বুলখানা এলাকায় অবস্থিত কবি জসীমউদ্দীন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন গ্রাম থেকে ৪০টি ষাঁড় নিয়ে অংশ নেন কৃষকেরা। সকালে দেবাশীষ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, ভেটেরিনারি সার্জন প্রভাস সেন প্রমুখ বক্তব্য দেন। প্রদর্শনীতে প্রথম পুরস্কার ছিল ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন। এ ছাড়া পুরস্কার হিসেবে আরও দেওয়া হয় মুঠোফোন সেট, প্রেশার কুকার, সিলিং ফ্যান ও ছাতা ।