ষাঁড়ের গুঁতায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সেকান্দরনগর গ্রামে ফজলুর রহমান (৬৫) নামে এক ব্যক্তি নিজের পোষা ষাঁড়ের গুঁতায় মারা গেছেন। গত বুধবার সন্ধ্যায় ফজলুর রহমান ষাঁড়টিকে ঘাস খাওয়ানোর জন্য কাছে গেলে এটি শিং দিয়ে তাঁর পেটে গুঁতো দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।