ষড়যন্ত্র এখনো চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, ‘১৯৮৩ সালে যে দেশি-বিদেশি ষড়যন্ত্রে জুমঞ্চ জাতির মহান নেতা এমএন লারমা নিহত হয়েছিলেন, সেই ষড়যন্ত্র এখনো বিদ্যমান রয়েছে। জুমঞ্চ জাতি যেন অধিকার আদায়ের আন্দোলন গড়ে তুলতে না পারে, সে জন্য পার্বত্য চুক্তির পরপরই সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফকে জন্ম দেওয়া হয়েছে। এরপর ২০০৭-০৮ সালে সৃষ্টি করা হয়েছে জনসংহতি সমিতির সংস্কারপন্থী গ্রুপ।’
গতকাল রোববার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রথম জাতীয় সংসদের সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমার ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সঞ্চরণসভায় সন্তু লারমা এসব কথা বলেন।
এম এন লারমা নামে খ্যাত মানবেন্দ্র নারায়ণ লারমা আত্মগোপনে থাকা অবস্থায় ১৯৮৩ সালের ১০ নভেম্বর দলের অন্তর্দ্বন্দ্বে আটজন সহকর্মীসহ নিহত হন।
এমএন লারমা সঞ্চৃতি গণপাঠাগার ও এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল বিকেলে এ সঞ্চরণসভার আয়োজন করে।
সন্তু লারমা আক্ষেপ করে বলেন, ‘আদিবাসীদের মধ্যে শত শত শিক্ষিত মানুষ থাকলেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে তাঁদের করণীয় কী তা উপলদ্ধি করতে চান না। তাঁরা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকেন।’
অধ্যাপক মংসানু চৌধুরী বলেন, ‘আদিবাসীদের অধিকার আদায়ের আন্দোলন জোরদার করতে চলমান বিভেদ দূর করতে হবে। নিজেদের মধ্যে বিভেদ বজায় রাখা এমএন লারমার আদর্শ নয়। তিনি সব সময় ঐক্যবদ্ধ সমাজের জন্য কাজ করে গেছেন।’
এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সঞ্চরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংস্কৃতিক কর্মী শিশির চাকমা, জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য কল্পনা চাকমা, যুব সমিতির সহসভাপতি দীপেশ চাকমা।
এর আগে সকাল সাতটায় শহরে শোক র‌্যালি এবং নয়টায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এম এন লারমা, পার্বত্য চুক্তি ও আদিবাসী অধিকার আন্দোলনবিষয়ক আলোকচিত্র ও দেয়ালিকা প্রদর্শনীর উদ্বোধন করেন সাংস্কৃতিক সংগঠক ও কবি শিশির চাকমা।