ষড়যন্ত্র বা চক্রান্ত করে যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলপথমন্ত্রী মো. মজিবুল হক বলেছেন, শিগগিরই যুদ্ধাপরাধের বিচারের রায় ঘোষণা করা হবে। এই বিচার বানচাল করতে বিএনপি ও জামায়াত-শিবির বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে তাদের কোনো ষড়যন্ত্র বা চক্রান্তই যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবে না।জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গতকাল রোববার কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ওই কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।চৌদ্দগ্রাম বাজারে অবস্থিত পৌর মিলনায়তন মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম হাজারী, পৌরসভার মেয়র মিজানুর রহমান, আওয়ামী লীগের নেতা সামছুদ্দিন চৌধুরী, আলী হোসেন, জাহিদ হোসেন, শাহ জালাল মজুমদার প্রমুখ। সমাবেশ শেষে রেলপথমন্ত্রীর নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রেলপথমন্ত্রী। এতে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা ও অতিথিরা অবিলম্বে যুদ্ধাপরাধের বিচারের রায় ঘোষণার জোর দাবি জানান।