ষড়যন্ত্রকারীদের খোঁজার অগ্রগতি জানাতে সময় পেল রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে থেকে ষড়যন্ত্রে যুক্ত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে কমিশন বা কমিটি গঠন বিষয়ে অগ্রগতি জানাতে সময় পেয়েছে রাষ্ট্রপক্ষ। আগামী ৯ মের মধ্যে এ বিষয়ে অগ্রগতি জানাতে বলা হয়েছে।

আজ সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

অগ্রগতি জানাতে রাষ্ট্রপক্ষ আট সপ্তাহ সময় চেয়ে আবেদন জানালে এর শুনানি নিয়ে আদালত এই সময় দেন।

হক ১৪ ফেব্রুয়ারি ‘ইউনূসের ক্ষমা চাওয়ার আহ্বান, বিচার দাবি’ শিরোনামে জাতীয় দৈনিক ইনকিলাবে একটি প্রতিবেদন ছাপা হয়। এটিসহ কয়েকটি দৈনিকের প্রতিবেদন নজরে এলে আদালত স্বতঃপ্রণোদিত রুল দেন। রুলে পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে থেকে ষড়যন্ত্রে যুক্ত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে কমিশন বা কমিটি গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চান আদালত। একই সঙ্গে তাঁদের কেন বিচারের মুখোমুখি করা হবে না, তাও জানতে চাওয়া হয়। কমিটি বা কমিশন গঠন ও কী পদক্ষেপ নেওয়া হয়েছে, ৩০ দিনের মধ্যে অগ্রগতি জানাতে বলেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিবকে এটি জানাতে বলা হয়।