স ং ক্ষে পে সা রা দে শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেণীপুর সীমান্ত থেকে গতকাল বুধবার ১৩ বোতল মদসহ তাপস ঘোষ (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি। আটক ব্যক্তি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ গ্রামের কালীপদ ঘোষের ছেলে। সূত্র জানায়, গতকাল বিকেলে সীমান্তের ৮১/৮ এস খুঁটির পাশ থেকে বেণীপুর বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাপসকে আটক করেন। বিজিবি ৬ চুয়াডাঙ্গার পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, তাপসের বিরুদ্ধে জীবননগর থানায় একটি মামলা হয়েছে।  চুয়াডাঙ্গা প্রতিনিধি।

জরিমানা
জ্বালানি কাঠ পোড়ানো, লাইসেন্স নবায়ন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় গতকাল বুধবার ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি ইটভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সূত্র জানায়, দুপুরে উপজেলার গন্ধারদিয়াতে অবস্থিত মেসার্স মাসুম ব্রিকসে অভিযান চালিয়ে কয়েকটি অভিযোগে এর মালিক হায়দার আলী মোল্লাকে (৫০) তিন লাখ টাকা জরিমানা করা হয়।  ফরিদপুর অফিস।

শো ক
অধ্যাপক নাসিরউদ্দিন
জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক, চেতনায় মুক্তিযুদ্ধের কার্যকরী উপদেষ্টা, মো. নাসিরউদ্দিন (৬০) গতকাল বুধবার সকাল নয়টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। গতকাল বাদ আসর উপাচার্যের বাসভবনসংলগ্ন মাঠে জানাজা শেষে তাঁর গ্রামের বাড়ি ধামরাইয়ে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং চেতনায় মুক্তিযুদ্ধ কেন্দ্রীয় কমিটি সমবেদনা জানিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

মো. আবু হানেফ
জাসদ গোপালগঞ্জ জেলা শাখার সহসভাপতি, কোটালীপাড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবু হানেফ (৫২) গতকাল বুধবার ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্ত্রী, সাত কন্যা ও এক পুত্র রেখে গেছেন। গতকাল বাদ জোহর কোটালীপাড়া পৌর মসজিদ চত্বরে জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁকে দাফন করার কথা। তাঁর মৃত্যুতে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।