স ং ক্ষে পে সা রা দে শ
নতুন কমিটি
‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ২০১৪ সালের নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাশিদ আসকারী মহাসচিব নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়। কমিটিতে সহসভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বেণু কুমার দে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদ আহমদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. লুৎফল হাসান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহসীন উদ্দিন নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।
ফ্রি কিডনি ক্যাম্প
বিশ্ব কিডনি দিবস উপলক্ষে কাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ‘ফ্রি কিডনি ক্যাম্প’ আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত এই ক্যাম্পে রোগীদের বিনা মূল্যে কিডনি-বিষয়ক পরামর্শ ও চিকিৎসা দেওয়া হবে। কিডনি ক্যাম্পে আসা রোগীরা হাসপাতালের পক্ষ থেকে সব পরীক্ষায় ৫০ শতাংশ ছাড় পাবেন। বিজ্ঞপ্তি।