স ং ক্ষে পে সা রা দে শ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ ফেরত দেয়নি
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মিয়াপাড়া সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে নিহত বাংলাদেশি যুবক শফিকুল ইসলামের লাশ ফেরত দেয়নি বিএসএফ। ঘটনার পাঁচ দিন পরও স্বজনের লাশ ফেরত না পেয়ে গতকাল বুধবার সীমান্ত ফাঁড়ি থেকে হতাশ হয়ে ফিরে এসেছেন নিহত ব্যক্তির স্বজনেরা। শফিকুল ইসলাম (৩৫) রাজীবপুর উপজেলার মিয়াপাড়া সীমান্তের তুলা শেখের ছেলে। ৩৫ বিজিবি বালিয়ামারি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মনিরুল ইসলাম বলেন, ‘লাশ ফেরত পেতে আমরা ভারতের কালাইরচর বিএসএফ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ রাখছি।’