স ং ক্ষে পে সা রা দে শ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিকের মৃত্যু
দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ী-দিনাজপুর সড়কের ভিমলপুর মোড়ে মির্জা জুট মিলের সামনে গতকাল মঙ্গলবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফিরোজ হোসেন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি পার্বতীপুুরের দলদলিয়া গ্রামের আবদুল মালেকের ছেলে। থানার ওসি হরিদাস মহন্ত বলেন, নিহতের স্বজনেরা লাশ বাড়ি নিয়ে গেছেন। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।
মানববন্ধন
মহিলা হোস্টেল নির্মাণ ও প্রতিটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালুসহ নয় দফা দাবিতে গতকাল মঙ্গলবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজ চত্বরে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। মানববন্ধনে অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষার্থী এম এ কাদির, আবদুস সামাদ, শেখ আফজাল হোসেন প্রমুখ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।