স ং ক্ষে পে সা রা দে শ
ভুয়া ম্যাজিস্ট্রেট
গোপালগঞ্জে জাহিদুর রহমান জাহিদ (৩৫) নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার এসআই সোবাহান মোল্লা জানান, গত বুধবার জাহিদুর বিসিক শিল্পনগরের বিভিন্ন বেকারিতে গিয়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র দেখতে চান। একপর্যায়ে কাগজপত্র ঠিক নেই বলে দাবি করেন এবং জেল-জরিমানার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। সন্দেহ হলে ব্যবসায়ীরা তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন। এ ঘটনায় মামলা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি।
কিশোরীর লাশ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পোনা নদী থেকে এক কিশোরীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ভান্ডারিয়া থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, বুধবার সন্ধ্যার দিকে উপজেলার চিংগুরিয়া বাজারসংলগ্ন পোনা নদীতে প্লাস্টিকের বস্তা থেকে পা বের হওয়া অবস্থায় একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পিরোজপুর প্রতিনিধি।