স ং ক্ষে পে সা রা দে শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোক সভা
প্রবীণ সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর মৃত্যুতে গতকাল শনিবার নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শোক সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ। বক্তৃতা করেন সাংবাদিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সচিত্র নোয়াখালীর সম্পাদক আমিরুল ইসলাম, সাংবাদিক নাছির উদ্দিন বাদল প্রমুখ। নোয়াখালী অফিস।
মাদকসেবীর জরিমানা
মাদক সেবনের অপরাধে গত শুক্রবার বগুড়ার আদমদীঘিতে দুই মাদকসেবীকে ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন উপজেলার বন তেঁতুলিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে মনজুর রহমান (২৪) এবং দুপচাঁচিয়া উপজেলার আহম্মেদ আলীর ছেলে মতিউর রহমানকে (২৫)। আদমদীঘি থানার ওসি তোজাম্মেল হক জানান, দুই মাদকসেবীকে গত শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।