স ং ক্ষে পে সা রা দে শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামি ১৭৮
সীতাকুণ্ড পৌর সদরের সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় গাড়ি ভাঙচুর ও অবরোধের ঘটনায় গত শুক্রবার পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এতে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াছ বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ রহমত নগরসহ বিভিন্ন এলাকা থেকে ১৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি।

কর্মশালা
নোয়াখালীতে গতকাল শনিবার ‘সমাজের মূলধারায় প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণ: বাধা ও উত্তরণ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় জাতীয় প্রতিবন্ধী ফোরাম (এনএফওডব্লিউডি) এবং নোয়াখালী রুরাল অ্যাকশন সোসাইটি (এনরাশ) এর আয়োজন করে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মিলনায়তনে অনুষ্ঠিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের সদস্য মো. রজব আলী খান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সোহেল ইমাম খান। কর্মশালায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বেসরকারি সংস্থা ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। নোয়াখালী অফিস।