সং ক্ষে পে সা রা দে শ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাস্টার্স চালু
পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজে মাস্টার্সের কার্যক্রম শুরু হওয়া উপলক্ষে গতকাল বৃহস্পতিবার শহরে আনন্দ শোভাযাত্রা হয়েছে। শোভাযাত্রায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। ১৭ তারিখ থেকে ভর্তি শুরু হয়েছে। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। পিরোজপুর প্রতিনিধি।
প্রত্যাহারের দাবি
বিয়ানীবাজারে কুশিয়ারা নদীর খরতি খালের জলকপাট প্রত্যাহার করে নেওয়ার দাবিতে সঞ্চারকলিপি দিয়েছে উপজেলার চারটি ইউনিয়নের কৃষিজীবী ও মৎস্যজীবী সম্প্রদায়ের লোকজন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুড়ারবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে দেওয়া এ সঞ্চারকলিপিতে বলা হয় খরতি খালের আঙ্গুরা মোহামঞ্চদপুর অংশে জলকপাট স্থাপন করার পর থেকে দেশি মাছের বংশ বিস্তার কমেছে। বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি।