সং ক্ষে পে সা রা দে শ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলন
বিশ্বকে পোলিওমুক্ত করতে রোটারি ইতিমধ্যে ১২০ কোটি মার্কিন ডলার ব্যয় করেছে এবং ২০১৪ সালের মধ্যে আরও ৭৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার খরচ করবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এসব তথ্য জানান। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা গভর্নর গোলাম মুস্তাফা, রোটারি জাতীয় পোলিও প্লাস কমিটির কো-চেয়ারম্যান জালাল ইউ আহাম্মেদ, গভর্নর নমিনি এসএএম শওকত হোসেন, ভারতের রোটারি নেতা এম কে পান্ডু শেঠি, পিডিজি ম্যানজিত সেওনি, পিডিজি পুরুষোত্তম উরাশথোমান, নেপালের পিডিজি রতন ম্যান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জয়ন্ত বিএল লিয়াঙ্গি, সাবেক গভর্নর জামাল উদ্দীন, জয়নুল আবেদীন, মঞ্জুরুল হক চৌধুরী, এম হাফিজুল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।