সং ক্ষে পে সা রা দে শ
সম্মেলন
চট্টগ্রামের পটিয়ার কেলিশহর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান তাজুর মুল্লুক সভাপতিত্ব করেন। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির, সদস্যসচিব পুলক দাশ, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য অমৃত বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি হাবিবুর রহমান, বাকশিস চট্টগ্রাম জেলার সহসভাপতি অধ্যাপক কানাই দাশ, আলমগীর সওদাগর, শিক্ষক শ্যামল কান্তি দে, মুক্তিমান বড়ুয়া প্রমুখ। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
বৃত্তি পরীক্ষা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে বঙ্গবীর উচ্চবিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার ২০তম মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ১১৮ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার হল পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন, রুস্তমপুর কলেজের অধ্যক্ষ কামরুল আহমদ শেরগুল, এইচ এ টিপন, এম আর স্বপন প্রমুখ। গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি।
প্রস্তুতি সভা
জেএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার গোয়ালন্দে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রতন মিয়া, কেন্দ্রসচিব শহিদুল ইসলাম, শিক্ষক নিখিল চন্দ্র, সেলিম মিয়া, উধ্বব কুমার দাস, জাকির হোসেন, আবু নাছের, জামাল উদ্দিন প্রমুখ। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।