সং ক্ষে পে সা রা দে শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ককটেল উদ্ধার

কুমিল্লা শহরতলির দৌলতপুর থেকে ১৫টি তাজা ককটেল উদ্ধার করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার ভোরে জেলা ডিবি পুলিশ দৌলতপুর গ্রামের মধ্যপাড়ার ইমাম হোসেনের বাড়ির সামনে একটি বাজারের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় এসব ককটেল উদ্ধার করে। পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।

মাদকসেবীর সাজা

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুজন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আদালতের বিচারক ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ এ সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন    উজ্জ্বল মিয়া (২৭) ও খায়েরহাট গ্রামের লুৎফর শেখের ছেলে উজ্জ্বল শেখ (২৫)। কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানান, বুধবার রাতে উজ্জ্বল মিয়াকে তিলছড়া বাজার এবং উজ্জ্বল শেখকে তাঁর বাড়ির সামনের রাস্তা থেকে গাঁজা সেবনকালে আটক করা হয়। দুপুরে তাঁদের গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি।