সং ক্ষে পে সা রা দে শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাস করা মিডিয়াকর্মীদের পুনর্মিলনী উৎসব ও বনভোজন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ মার্চ। দিনব্যাপী অনুষ্ঠেয় মিলনমেলায় অংশগ্রহণে ইচ্ছুক মিডিয়াকর্মীদের নাম নিবন্ধন চলছে। নিবন্ধনের শেষ তারিখ ২১ মার্চ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি বিরাট অংশ দেশের সাংবাদিকতা, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁদের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বৃদ্ধির লক্ষে এ আয়োজনের উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর মিডিয়া সোসাইটি। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে হবে শহীদুজ্জামান সেলিম, আহ্বায়ক- উৎসব কমিটি। ১৪৬/২ নিউ বেইলি রোড, রমনা, ঢাকা অথবা মুঠোফোন নম্বর ০১৭১৬০৫৫২৩৫। ই-মেইল: [email protected]। বিজ্ঞপ্তি।