সংকট উত্তরণে অর্থবহ সংলাপ চান ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থবহ সংলাপের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক সংকট উত্তরণের প্রত্যাশা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার চিকিত্সার উদ্দেশে সিঙ্গাপুরে যাওয়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এ আশা প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশবাসীর সঙ্গে আমরাও প্রত্যাশা করি, একটি অর্থবহ সংলাপের মধ্য দিয়ে এ রাজনৈতিক সংকটের উত্তরণ ঘটুক। বাংলাদে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শের মানুষ শান্তিতে থাকুক। গণতন্ত্র এখানে প্রাতিষ্ঠানিক রূপ পাক। সমস্যাগুলোর সমাধান হোক। এটাই আমাদের সবার প্রার্থনা।’নিজের জন্য দোয়া চেয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আমি চিকিত্সার জন্য সিঙ্গাপুরে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারি।’চলমান রাজনৈতিক সংকট নিরসনে কোনো পূর্বশর্ত ছাড়াই সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ জন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি চান তিনি।গতকাল সোমবার দুপুরে ঢাকা সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বৈঠকে খালেদা জিয়া এ মনোভাব ব্যক্ত করেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে।