সংকট উত্তরণে ৫ দলের যৌথ প্রস্তাব আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে পাঁচ দলের যৌথ প্রস্তাব আজ বুধবার ঘোষণা করা হবে। এই পাঁচটি দল হচ্ছে বিকল্পধারা বাংলাদেশ, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জেএসডি ও নাগরিক ঐক্য।
গতকাল বিকল্পধারার আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রস্তাব ঘোষণা উপলক্ষে পাঁচ দলের যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকেল চারটায় সোনারগাঁও হোটেলের মেঘনা হলে ওই সংবাদ সম্মেলনে বিকল্পধারার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরামের ড. কামাল হোসেন, জেএসডির আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বক্তব্য দেবেন। বিজ্ঞপ্তি।