সংকট এড়াতে ১৬ লাখ ৮১ হাজার টন ইউরিয়া আমদানি করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার চলতি অর্থবছরে ১৬ লাখ ৮১ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করবে। এর একটা বড় অংশ রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে কাতার ফার্টিলাইজার কোম্পানি (কাফকো), সংযুক্ত আরব আমিরাতের ফার্টিল কোম্পানি এবং সৌদি আরবের সাবিক কোম্পানি থেকে আনা হবে। আর সাড়ে ১১ লাখ টন সার দেশের কারখানাগুলো সরবরাহ করবে।শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর সার আমদানি বাবদ সরকার প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দেবে। মধ্যপ্রাচ্যের তিনটি দেশ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে আমদানি করা হব্রেছয় লাখ টন সার এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যম্রেআমদানি করা হবে ৪ দশমিক ৮১ লাখ টন। আর কর্ণফুলী সার কারখানা থেকে কেনা হবে ছয় লাখ টন। সার আমদানির জন্য শিল্প মন্ত্রণালয় এলসি খোলার প্রস্তুতি নিয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।এ ব্যাপারে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া গতকাল প্রথম আলোকে বলেন, আসন্ন রবি-বোরো মৌসুমে সারের সংকট যেন না হয়, সে জন্য বিদেশ থেকে সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, গতবারও সার আমদানিতে তিন হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছিল সরকার। সরকারের লক্ষ্য যেকোনোভাবে সারের ঘাটতি মেটানো।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সার আমদানির জন্য চুক্তির বিষয়ে অনুমোদন চেয়ে গত সপ্তাহে শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী একটি সারসংক্ষেপ অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে পাঠান।চাহিদা-জোগান: চলতি অর্থবছরে দেশের ইউরিয়া সারের মোট চাহিদা সরকার নিরূপণ করেছে ২৮ দশমিক ৩১ লাখ মেট্রিক টন। এর মধ্যে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার (বিসিআইসি) নিজস্ব কারখানায় উৎপাদিত হবে সাড়ে ১১ লাখ মেট্রিক টন।মধ্যপ্রাচ্যের তিনটি দেশ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে সার আমদানির জন্য আগস্টের শেষ সপ্তাহে শিল্পমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল কাতার সফর করে। সারসংক্ষেপে বলা হয়, ২০১০-১১ অর্থবছরে তিন লাখ টন বস্তাভর্তি চূর্ণ ইউরিয়া সার এবং এক লাখ মেট্রিক টন দানাদার ইউরিয়া সরবরাহের ব্যাপারে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়।এ ছাড়া শিল্পমন্ত্রীর নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদল ২০ থেকে ২৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের ফার্টিল কারখানা সফর করেন। তখন ফার্টিল কর্তৃপক্ষ ২০১০-১১ অর্থবছরের জন্য দুই লাখ মেট্রিক টন বস্তাভর্তি দানাদার ইউরিয়া সরবরাহের বিষয়টি নিশ্চিত করে। সূত্র জানায়, আমদানি করা ইউরিয়া সার পরিবহন ও বাফার গুদামে সংরক্ষণের জন্য সরকার প্রতিবছরের মতো কিছু পদক্ষেপ নিয়েছে। চট্টগ্রাম বন্দরে ইউরিয়া সারবাহী জাহাজ ভেড়া ও মাল খালাসের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে। এ ছাড়া চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরে ২০ হাজার টন ধারণক্ষমতাসম্পন্ন দুটি ট্রানজিট গুদাম নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সাধারণত জানুয়ারি থেকে মার্চ—এই সময়ে দেশে সারের চাহিদা বেশি থাকে। এবার চাহিদার পরিমাণ ১২ লাখ ৮ হাজার ৩৮২ টন। কিন্তু এ সময়ে দেশের সার কারখানাগুলোর উৎপাদন, আগের মজুদ ও সম্ভাব্য আমদানি মিলিয়ে প্রাপ্তি হবে ১৮ লাখ দুই হাজার ২০৩ টন।