সংকট মোচনে সাংস্কৃতিক জোটের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ নির্বাচন ঘিরে সশস্ত্র সংঘাতময় পরিস্থিতি তৈরি থেকে বিরত হয়ে সংলাপ ও আলোচনার মাধ্যমে সংকট মোচনের পথে অগ্রসর হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
গতকাল মঙ্গলবার সংগঠনটির সভাপতি নাসির উদ্দীন ইউসুফ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, নির্বাচন বানচালের লক্ষ্যে হরতাল-অবরোধ কর্মসূচি দেওয়া হচ্ছে। এতে অন্ধকারের শক্তির তৎপরতা আরও বৃদ্ধি পাবে এবং দেশ ও গণতন্ত্রের জন্য তা শুভকর হবে না।
বিবৃতিতে সুপ্রিম কোর্টের পবিত্রতা, নিরপেক্ষতা এবং মর্যাদা ক্ষুণ্ন রাখতে সবার প্রতি আহ্বান জানানো হয়। এতে আরও বলা হয়, জামায়াতে ইসলামী বর্তমান সংঘাতময় পরিস্থিতির পূর্ণ সুযোগ নিচ্ছে। একাত্তরের গণহত্যার বিচার বানচালে তারা অরাজক পরিস্থিতি সৃষ্টিতে মরিয়া হয়ে উঠেছে। বিজ্ঞপ্তি।