সংকট সমাধানে দুই দলকে এগিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে চলমান সংকটের সমাধানে দুই দলকে এগিয়ে আসতে হবে। বিবিসির বাংলাদেশ সংলাপে প্যানেল আলোচকেরা এই তাগিদ দিয়েছেন। রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলা সার্ভিস ও বিবিসি মিডিয়া অ্যাকশন যৌথভাবে গতকাল শনিবার এই সংলাপের আয়োজন করে।নির্বাচনকালীন সরকার প্রশ্নে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, তা সমাধানে দুই প্রধান দলের মধ্যে কি কোনো সদিচ্ছা আদৌ লক্ষ করা যাচ্ছে? এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘সংলাপ প্রয়োজন শুধু সরকার পরিবর্তনের ব্যাপারে নয়; আলোচনার টেবিলে অনেক বিষয় আছে, যেগুলো নিয়ে আমাদের সংলাপ করা উচিত। কোনো দলেরই এতে আগ্রহের কমতি নেই।’বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। সে জন্য সংলাপ প্রয়োজন। এর জন্য সরকারকে এগিয়ে আসতে হবে।একই প্রশ্নে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, দেশে আলো ঠিকমতো জ্বালাতে হলে সরকারি দলকে যেমন এগিয়ে আসতে হবে, বিরোধী দলকেও তেমনি এগিয়ে যেতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা ওয়াহিদ বলেন, এই মুহূর্তে সংলাপের কোনো বিকল্প নেই। সভা-সমাবেশ নিষিদ্ধ করার ব্যাপারে মন্ত্রীদের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা কি সরকারের অভ্যন্তরীণ সমন্বয়হীনতার বহিঃপ্রকাশ? এই প্রশ্নে এইচ টি ইমাম বলেন, ‘যদি কোনো সংঘাতের আশঙ্কা থাকে, আইন-শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সরকার অনুমতি দেবে না।’অন্যদিকে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আমি মনে করি, এটা খারাপ গভর্ন্যান্সের লক্ষণ।’ রুহুল আমিন গাজী বলেন, এতে কোনো সন্দেহ নেই। জিনাত হুদা ওয়াহিদ বলেন, গণতান্ত্রিক দেশে, সাংবিধানিক একটি সরকারে তার বিভিন্ন মত, পথ থাকবে। পোশাকশ্রমিকদের জন্য একটি আন্তর্জাতিক ন্যূনতম মজুরি নির্ধারণের যে প্রস্তাব অধ্যাপক মুহাম্মদ ইউনূস করেছেন, তা কি গ্রহণ করা যেতে পারে? এই প্রশ্নে এইচ টি ইমাম বলেন, এটা বাস্তবায়নযোগ্য নয়।ইকবাল হাসান মাহমুদ বলেন, এটা মেনে নেওয়া উচিত। রুহুল আমিন গাজী বলেন, যথাযথ প্রস্তাব। জিনাত হুদা বলেন, এটা নিয়ে আলোচনা হওয়া উচিত।সরকারি পদক্ষেপের কারণে একটি দৈনিক পত্রিকা ও দুটি বেসরকরি টেলিভিশন চ্যানেল বন্ধ হয়ে গেছে। এটা সমর্থনযোগ্য? এই প্রশ্নের জবাবে প্যানেল আলোচকরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেন।