সংকটকালে এই শূন্যতা অপূরণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতারা। পৃথক শোকবার্তায় তাঁরা বলেছেন, দেশের সংকটময় মুহূর্তে রাষ্ট্রপতির মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হলো, তা পূরণ হওয়ার নয়। স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের বিশ্বস্ত সৈনিক জিল্লুর রহমান ষাটের দশকে এবং মুক্তিযুদ্ধে তরুণদের কাছে অনুপ্রেরণার উৎস ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি অকৃত্রিম একজন সুহূদকে হারাল।শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেন, জিল্লুর রহমানের মৃত্যুতে জাতি একজন অভিভাবককে হারাল। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি ক্রান্তিকালে তিনি ছিলেন সদা জাগ্রত। দেশের সংকটকালে তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা অপূরণীয়। গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জিল্লুর রহমানের মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে গভীর শূন্যতার সৃষ্টি হলো। রাষ্ট্রপতির মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী শফিক আহমেদ ও প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ভূমিমন্ত্রী রেজাউল করিম, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন ও প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ ও প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান প্রমুখ। সংগঠনের মধ্যে শোক প্রকাশ করে বার্তা পাঠিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণতান্ত্রিক বাম মোর্চা, গণফোরাম, সেক্টর কমান্ডারস ফোরাম, ঢাকা আইনজীবী সমিতি, এফবিসিসিআই, বাংলাদেশ অর্থনীতি সমিতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি), স্বাধীনতা চিকিৎসক পরিষদ, দুর্নীতি দমন কমিশন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মহানগর সর্বজনীন পূজা কমিটি, বেসিক ব্যাংক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ডিসিসিআই, ঢাকা স্টক এক্সচেঞ্জ, বিজিএমইএ, পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন, শওকত ওসমান পরিষদ, নাভানা লিমিটেড, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জাতীয়তাবাদী যুবদল, আইইবি, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ, বাংলাদেশ নারী মুক্তি আন্দোলন, বায়রা, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, বৃহত্তর ময়মনসিংহ সমিতি, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, যুব গণফোরাম, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন, সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, মুক্তিযোদ্ধা হেলথ সার্ভিসেস ফাউন্ডেশন, জাতীয় গণতান্ত্রিক লীগ, গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা মহানগর পুলিশ প্রভৃতি।