সংকটাপন্ন পথে চলছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, সরকার হটানোর জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কর্মসূচি দেবেন। এ কর্মসূচি সফল করতে সব জাতীয়তাবাদী শক্তি, ইসলামি ও সমমনা দলকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে। তিনি বলেন, সরকার এখন যে পথে চলছে, তা অত্যন্ত সংকটাপন্ন। সরকার এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। জনবিচ্ছিন্ন কোনো সরকার কোনো দিন ক্ষমতায় থাকতে পারে না। এই সরকারও পারবে না।খালেদা জিয়ার দ্বিতীয় কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এম কে আনোয়ার এ কথা বলেন।বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জাতীয় সংসদের দায়িত্ব হচ্ছে দেশের আইন প্রণয়ন এবং সংবিধান সংশোধন করা। কিন্তু এখন এ দায়িত্ব পালন করছেন আদালত। তাই এ সংসদে থাকার কোনো প্রয়োজন নেই। ন্যাশনাল ইয়ুথ ফোরাম আয়োজিত ‘১/১১ ষড়যন্ত্র: বেগম খালেদা জিয়ার মুক্তি ও বাংলাদেশের গণতন্ত্র’ শীর্ষক এই গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন টি এম গিয়াস উদ্দিন আহমদ।