প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনকে কেন্দ্র করে দেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে এবং এর ফলে দেশে সাংবিধানিক সংকট হলে আওয়ামী লীগ ও বিএনপিকেই তার দায় নিতে হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় এ কথা বলেছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
গত শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের সামনে এই জনসভা অনুষ্ঠিত হয়।
মুজাহিদুল ইসলাম বলেন, ‘একতরফা নির্বাচন দিয়ে বিপদ এড়ানো যাবে না। সবার অংশগ্রহণের ভিত্তিতে একটি তুলনামূলক অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে। দেশের স্বার্থে সমঝোতার জন্য বিএনপিকে জামায়াতের সংশ্রব ত্যাগ এবং আওয়ামী লীগকে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ছাড় দিতে হবে।’
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ক্ষমতার মালিক জনগণ জিম্মি হয়ে আছে ধনিক শ্রেণীর দুই বড় দলের কাছে।