সংকটের সমাধান না হলে পরিস্থিতি ভয়ানক হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণতান্ত্রিক বাম মোর্চা বলেছে, চলমান রাজনৈতিক সংকটের সমাধান না হলে কেবল জাতীয় নির্বাচনই অনিশ্চিত হয়ে পড়বে না, সংঘাত-সংঘর্ষের মধ্য দিয়ে দেশ ও জনগণ এক ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হবে।
গতকাল সোমবার সকালে রাজধানীর তোপখানা রোডের নির্মল সেন মিলনায়তনে বাম মোর্চার এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা বলা হয়। লিখিত বক্তব্যে মোর্চার সমন্বয়ক সাইফুল হক বলেন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং ব্যক্তি ও পরিবারকেন্দ্রিক স্বেচ্ছাচারিতা যে রাজনীতির মূল উপাদান, সেই রাজনীতির মাধ্যমে চলমান সংকটের কোনো সমাধান নেই। সংবাদ সম্মেলনে দুই জোটের বিপরীতে একটি কার্যকর ধারা গড়ে তোলার লক্ষ্যে আট দফা দাবি তুলে ধরা হয়।