সংকটের সমাধান সংবিধানে রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগ এবং সংসদের চলমান বিতর্কে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেন। তিনি বলেছেন, সাংবিধানিক অঙ্গগুলোর মধ্যে বিরোধ অবশ্যই কারও কাম্য নয়। এই সংকটের সমাধান সংবিধানে রয়েছে। গতকাল বুধবার মতিঝিলে নিজ চেম্বারে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।সংসদের হাতে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা ফিরিয়ে আনতে সাংসদদের দাবির বিষয়ে জ্যেষ্ঠ এই আইনজীবী বলেন, নিজেই অভিযোগ করে নিজেই বিচার করার পদ্ধতি আইনের শাসন বা সুবিচারের সপক্ষে নয়।