সংকটের সমাধান সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা অবশ্যই আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির জ্যেষ্ঠ দুই নেতা তোফায়েল আহমেদ ও মওদুদ আহমদ। গতকাল শনিবার বিয়াম মিলনায়তনে আয়োজিত বিবিসির বাংলা সংলাপে এই দুই নেতা এ কথা বলেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, আলোচনার ভিত্তিতেই সমাধান আসতে পারে। সংসদ হতে পারে আলোচনার কেন্দ্রবিন্দু।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, সংসদের অধিবেশনকক্ষে সমঝোতার সুযোগ নেই। নেপথ্যে আলোচনা হতে পারে। দলীয় সরকারের অধীনে কখনোই কোনো নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারেনি।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি কয়েকটি রাজনৈতিক দলের অনাস্থা আছে। তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আছে।
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিরদৌস আজিম বলেন, হল-মার্ক কেলেঙ্কারিতে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদকে দুদক নির্দোষ ঘোষণা করেছে। অন্যদিকে একজন অপরাধীর সঙ্গে যেমন আচরণ করে, সরকার ইউনূসের সঙ্গে সে রকম আচরণ করছে।