সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগী বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্রামক ব্যাধি ও বিষক্রিয়ায় আক্রান্তের (ট্রপিক্যাল মেডিসিন ও টক্সিলজি) ওপর দুই দিনব্যাপী দ্বিতীয় জাতীয় সম্মেলন গতকাল শুক্রবার চট্টগ্রামে শুরু হয়েছে। সম্মেলনে জলাতঙ্ক, ম্যালেরিয়া, কালাজ্বর, মস্তিষ্কের প্রদাহ, যক্ষ্মা, টাইফয়েড, সর্প দংশন, বিষক্রিয়াসহ বিভিন্ন রোগ নিয়ে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে বক্তারা বলেন, সংক্রামক ব্যাধি ও বিষক্রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ভবিষ্যতে সরকারের নীতিনির্ধারকদের এ দুটি বিষয়ে আরও গুরুত্ব আরোপ করার প্রয়োজন রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে গতকাল সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান।