সংক্রামক রোগ প্রতিরোধে কানাডায় বাংলাদেশি বিজ্ঞানীর সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঁচি ও কাশির মাধ্যমে ছড়ায় এমন সংক্রামক রোগ প্রতিরোধের ওষুধ আবিষ্কার করেছেন কানাডায় বাংলাদেশি এক তরুণ বিজ্ঞানী আনওয়ারুল হাসান। গতকাল শনিবার ঢাকায় পাওয়া এক খবরে এ কথা বলা হয়। খবর বাসসের।নতুন আবিষ্কার করা ওই ওষুধ ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সার্স ও সোয়াইন ফ্লুর মতো সংক্রামক রোগ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে এ ওষুধ বাজারজাত করা হবে বলে আশা করা হচ্ছে।এ ওষুধ হাঁচি ও কাশিতে ছড়ায় এমন রোগ প্রতিরোধ ও নিরাময়ে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে বলেও আশা করা হচ্ছে।বিজ্ঞানী আনওয়ারুল হাসান কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।