সংক্ষিপ্ত রাজধানী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিজার্ভ ট্যাংকে লাশ
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার একটি নির্মাণাধীন ভবনের রিজার্ভ ট্যাংক থেকে গতকাল মঙ্গলবার সেনা মিয়া (২৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন। মোহাম্মদপুর থানার এসআই তোফাজ্জল হোসেন বলেন, তাঁর গলা বৈদ্যুতিক তার দিয়ে প্যাঁচানো এবং ওই তারে ইট বাঁধা ছিল। হাত-পায়েও ছিল ইট বাঁধা। বুকে আঘাতের চিহ্ন আছে। দু-তিন দিন আগে তাঁকে হত্যা করা হয় বলে তিনি ধারণা করেন। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। বাবার নাম মো. আমজাদ।