সংক্ষিপ্ত রাজধানী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চতুর্থ শ্রেণীর কর্মচারীদের শতকরা ৬০ ভাগ মহার্ঘ ভাতা দেওয়ার দাবি করেছে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। গতকাল বুধবার বিকেলে রাজধানীর শহীদ আসাদ মিলনায়তনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এক সভায় এ দাবি জানানো হয়। সভায় বক্তারা বলেন, কর্মচারীদের মহার্ঘ ভাতা না বাড়িয়ে বেতন-ভাতা বাড়ানোর কথা বলছে সরকার। এতে গরিব কর্মচারীদের কোনো লাভ হবে না। সমিতির সভাপতি সালে উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক এম এ হান্নান প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।
সাত দফা
চট্টগ্রামের বাঁশখালীতে জলদস্যুদের হাতে নিহত ৩১ জেলের পরিবারকে আর্থিক সহায়তা ও জলদস্যু দমন করাসহ সাত দফা দাবিতে গতকাল বুধবার সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবী জেলা সমিতি। দাবি আদায়ে সংগঠনটি আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক ও জেলা মৎস্য কর্মকর্তাকে স্মারকলিপি দেবে। বিজ্ঞপ্তি।