সংক্ষিপ্ত রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মবিরতি পালন

প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়াসহ ১২ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার সারা দেশে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ বিরতি পালন করা হয়। সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সমিতির নেতারা দাবিগুলো পূরণকল্পে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। ১২ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আহূত সভায় দাবিদাওয়া পূরণের ঘোষণাও কামনা করেন সমিতির নেতারা। বিজ্ঞপ্তি।

ধর্মান্তরকরণের প্রতিবাদে

গাজীপুরে ১১ বছরের এক শিশুকে অপহরণ করে জোরপূর্বক ধর্মান্তরকরণ এবং ৫৫ দিন ধরে আটক রেখে ধর্ষণ ও নিপীড়নের শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে গণসংহতি আন্দোলন।

গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মিছিল ও সমাবেশ হয়।

সংগঠনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের নেতা আবুল হাসান, বাচ্চু ভুঁইয়া, শ্যামলী শীল, আবু বকর প্রমুখ। l নিজস্ব প্রতিবেদক